শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

মৌলভীবাজারে সাফারি পার্ক নির্মাণে জীববৈচিত্র‍্যের ওপর প্রভাব নিরূপণে কমিটি গঠন

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এবং জেলার জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের জীববৈচিত্র‍্য সংরক্ষণের বিষয়ে সুপারিশমালা সংবলিত প্রতিবেদন দাখিলের নিমিত্ত ২১ আগস্ট এক পরিপত্রের মাধ্যমে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

কমিটি প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে বন, বন্যপ্রাণি ও প্রাকৃতিক জীববৈচিত্র‍্যর ওপর নেতিবাচক প্রভাব পড়বে কি না তা নিরূপণ করবে। এছাড়াও, কমিটি জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের বন, বন্যপ্রাণি ও প্রাকৃতিক জীববৈচিত্র‍্য সংরক্ষণের বিষয়ে সুপারিশমালা প্রদান করবে। কমিটি স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে প্রতিবেদন প্রণয়ন করে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

প্রাক্তন প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রাক্তন নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। বন অধিদপ্তরের বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনবোধে সংশ্লিষ্ট যে-কোনো সদসদ্যকে কো-অপ্ট করতে পারবে।

উল্লেখ্য, বন্যপ্রাণি বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে আলোচ্য প্রকল্পটি গ্রহণের সিদ্ধান্ত হয় যা গত ০৯ নভেম্বর ২০২৩ তারিখে একনেক সভায় শর্তসাপেক্ষে অনুমোদন করা হয়। প্রস্তাবিত এ প্রকল্পটি ২০২৪-২৫ সালের এডিপিতে বরাদ্দবিহীন অননুমেদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD