অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক, পরিবহন ও সেতুর নয়া উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান গতকাল তার মন্ত্রণালয়ের সভা কক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সবার সঙ্গে তিনি কুশল বিনিময় করার পর উপদেষ্টা সড়ক, সেতু ও মেট্রোরেল এর সর্বোচ্চ ব্যবহার নিয়ে তার মতামত তুলে ধরেন।
মেট্রোরেল সম্পর্কে তিনি আরো বলেন এই সপ্তাহ থেকে মেট্রোরেল চালু কথা থাকলেও দুটি সমস্যার কারণে আগামী ৭ দিনের মধ্যে তা চালু করা যাবে, বলে আশা করছি।
একটা সমস্যা ছিল মামলা। আরেক একটি সমস্যা হলো বোর্ডের সদস্য ছিল না। এই দুটো সমস্যার সমাধানে আমরা কাজ করেছি।
আজ (সোমবার) এ বিষয়ে মিটিং রয়েছে বলে তার প্রেস সচিব জানান। সড়ক উপদেষ্টা বলেন মেট্রোরেলে লাইনগুলো চেকআপ করা হবে। এজন্য কয়েকদিন সময় লাগবে। তবে
ম্যানেজিং ডিরেক্টর সাহেব কথা দিয়েছেন সাত দিনের এটা চালু করা সম্ভব হবে।
গত ১১ আগস্ট অন্তবর্তীকালীন সরকার গঠন করার পর সিদ্ধান্ত হয়েছিল যে মেট্রোলের গত শনিবার থেকে চালু করা সম্ভব হবে। সেই লক্ষ্য নিয়েই রাতদিন কাজ করা হচ্ছে।তারা শপথ দেওয়ার সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল ঐদিন ১৭আগস্ট থেকে মেট্রোরেল পুনরায় চলবে । তবে উপরোক্ত সমস্যার কারণটা জানা সম্ভব হয়নি। আপাতত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত স্বাভাবিক ভাবে মেট্রোরেল চলবে।
নতুন উপদেষ্টা বলেন রাজধানীবাসীর জন্য মেট্রোরেল একটি বিশেষ পরিবহন । তিনি আরো বলেন আপাতত মিরপুর ১০ ও কাজীপাড়ায় থামছে না ;ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। এগুলো সঠিকভাবে মেরামত করার পরে আবার পূর্বের মতো মেট্রোরেল চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন ।