শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

রূপচর্চায় আর ক্যান্সার রোধে কুকুরের মূত্র পান!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

জার্মান-বাংলা টুয়েন্টিফোর ডেস্ক: সৌন্দর্য ধরে রাখার জন্যে কুকুরের মূত্র পান করেন বলে দাবি করেছেন এক মহিলা। ওই মহিলা দাবি করেছেন যে কুকুরের মূত্র পান করলে নিরাময় হতে পারে ক্যান্সারের মতো মরণ রোগ। ক্যান্সারের প্রতিষেধকের উপকরণও থাকে কুকুরের মূত্রে। এই বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যায় না বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অ্যামি শাহ।

তিনি জানান, পোষ্য কুকুরের মূত্র নিয়মিত পান করা কারণে চেহারায় ছড়াচ্ছে জেল্লা, বাড়ছে গ্ল্যামার, সেরে গিয়েছে মুখের সব ব্রণ।

আমেরিকার এই মহিলা এক ভিডিওতে বলেছেন, “প্রথমবার আমার পোষা কুকুরের মূত্র পান করার আগে পর্যন্ত আমি খুব হতাশ ছিলাম আমার সৌন্দর্য নিয়ে। এখন আমার সব ব্রণ সেরে গিয়েছে।”

নিজের পোষ্যের মূত্র যে কতটা স্বাস্থ্যকর তাও তিনি বুঝিয়েছেন ওই ভিডিওতে। তিনি বলেছেন, “কুকুরের মূত্রে ভিটামিন এ এবং ই রয়েছে। এছাড়াও কুকুরের মূত্রে ক্যালসিয়াম থাকে, যা ক্যানসারের মতো রোগ নিরাময়ে সাহায্য করে।”

জা জানা নামের ঐ মার্কিন মহিলা যেমনই দাবি করুন না কেন। চিকিৎসকেরা কিন্তু বলছেন অন্য কথা। প্রাণীর মূত্রে জল ছাড়াও থাকে অনেক ইউরিয়া, ক্রিয়েটিন, বিভিন্ন ইলেক্ট্রোলাইটস, ইউরিক অ্যাসিড, এনজাইমসহ আরও অনেক কিছু। যেগুলি মানব শরীরের ক্ষেত্রে কখনই সুখকর নয়। মারাত্মক ক্ষতি হতে পারে।
প্রাচীন যুগে ওষুধ হিসেবে কুকুর বা মানুষের মূত্র পান করার প্রচলন ছিল। চিন, রোম, গ্রীস এবং ইজিপ্টে এই রেওয়াজ ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD