শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

টোয়াবের নতুন সভাপতি হলেন মোহাম্মদ রাফিউজ্জামান

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান মোহাম্মদ রাফিউজ্জামান। ২১ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন প্রথম সহ সভাপতি আবুল কালাম আজাদ , সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পরিচালক (অর্থ ) মোঃ নুরুজ্জামান সুমন, পরিচালক (হিসাব ) মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) মোঃ মানসুর আলম পারভেজ, পরিচালক ( মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স ) মোঃ ইউনুস, পরিচালক ( ট্রেড এন্ড ফেয়ার ) মোঃ তাসলিম আমিন ও পরিচালক (প্রিন্টিং এন্ড পাবলিকেশন ) এস এম  বিল্লাল হোসেন সুমন।
গত ১লা জুন ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয় কনশাস রিলায়েন্স ফোরাম।
কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান মোহাম্মদ রাফিউজ্জামানের নেতৃত্বে ১৯জন প্রার্থী এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী প্লেজার হলিডেস এর স্বত্বাধিকারী মোহাম্মদ মুহিউদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে মোহাম্মদ শাহেদ উল্লাহ ২৯৫ ভোট পেয়ে প্রথম হন।
টোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD