শিরোনাম :
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকট দেখছেন জার্মান চ্যান্সেলর আঞ্চলিক শান্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান ডিজিটাল অপপ্রচারে জাপানের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত এসসিও কাঠামোয় সহযোগিতা বাড়াতে আগ্রহী কিরগিজস্তান জাতীয় শ্রম পদক পেলেন তিন হাজারের বেশি কর্মী এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ

জার্মানিতে নিজস্ব জমিতে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ মে, ২০২৪

১৭ই মে ২০২৪ জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক নিজস্ব জমিতে নিজ অর্থায়নে দূতাবাস ভবন নির্মাণ প্রকল্পের ‘গ্রাউন্ড ব্রেকিং’ কাজের শুভ উদ্বোধন করা হয়। নির্মিতব্য দূতাবাসের প্লটটি বার্লিনের ডিপ্লোম্যাটিক জোন টিয়ারগার্টেনস্ট্রাসে অবস্থিত।

গ্রাউন্ড ব্রেকিং উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বার্লিনের মেয়র অফিসের প্রতিনিধি, ইন্দোনেশিয়া, ভারত, কসোভো, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ, প্রতিবেশী ফ্ল্যাট মালিক সমিতির প্রেসিডেন্ট ও অন্যান্য স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সমবেত কুটনীতিক ও সুধীবৃন্দের উদ্দেশ্যে উদ্বোধন বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া (এনডিসি), ভবন নির্মাণের বিভিন্ন কাজের সহযোগিতার জন্য বার্লিন সিনেট এবং প্রকল্পের ডিজাইন ও সুপারভিশন কনসাল্টেন্ট ফার্ম ‘পিটার রুগে আর্কিটেকটেন’-কে ধন্যবাদ জানান।

বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এ মর্মে আশাবাদী যে, বাংলাদেশের দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্বাচিত নির্মাণ প্রতিষ্ঠান ‘মেবিটেক্স গ্রুপ’ নির্ধারিত দু’বছর সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ করবে। প্রকাশ থাকে যে, এ প্রতিষ্ঠানের সাথে ২০২৩ এর ডিসেম্বরে বাংলাদেশ সরকার নির্মাণ চুক্তি স্বাক্ষর করে। দূতাবাস ভবন নির্মাণ সম্পন্ন হলে এটিই হবে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের প্রথম নির্মিত দূতাবাস।

আলোচনা শেষে, মান্যবর রাষ্ট্রদূত গণ্যমান্য অতিথিদের নিয়ে গ্রাউন্ড ব্রেকিং কাজের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD