শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

‌’যুদ্ধ আর নানামুখী নির্যাতনে বিশ্বে প্রায় ৭ কোটি মানুষ বাস্তুচ্যুত’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে সব হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য এমন রোহিঙ্গা নারী

জার্মান-বাংলা ডেস্ক: যুদ্ধ, অন্যান্য সহিংসতা এবং নির্যাতনের কারণে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত হতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা ২০১৭ সালে নতুন করে বেড়ে ৬ কোটি ৮৫ লাখে দাঁড়িয়েছে। যা এর আগের বছরের তুলনায় ২৯ লাখ বেশি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) মঙ্গলবার (১৯ জুন) এ তথ্য দিয়েছে। ২০১৭ সালে টানা পঞ্চমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে বলে বিশ্ব শরণার্থী দিবসের প্রাক্কালে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের শেষ দিকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তার আগের বছরের তুলনায় প্রায় ৩০ লাখ বেড়ে যায়। যা এক দশক আগে বাস্তুচ্যুত হওয়া ৪ কোটি ২৭ লাখ মানুষের চেয়ে ৫০ শতাংশ বেশি।
বাস্তুচ্যুত মানুষের বর্তমান এ পরিসংখ্যান গোটা থাইল্যান্ডের জনসংখ্যার সমান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেন, ‘আমরা এক সন্ধিক্ষণে আছি, যেখানে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত হতে বাধ্য হওয়া মানুষদের সফল ব্যবস্থাপনার জন্য দরকার নতুন এবং আরো ব্যাপক ভিত্তিক পদক্ষেপ যাতে দেশ এবং জনসমষ্টিকে এ সমস্যা একা সামাল দিতে না হয়।” বাস্তুচ্যুত এই মানুষদের প্রায় ৭০ শতাংশই ১০ টি দেশ থেকে এসেছে বলে জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD