শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

নেদারল্যান্ডে সোনার বাংলা হল্যান্ড-এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

লামিয়া সাদাফ সেমন্তি (নেদারল্যান্ড):
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

গত ১৪ই এপ্রিল, নেদারল্যান্ডে সোনার বাংলা হল্যান্ড এর উদ্যোগে আর্নহেম শহরে প্রতি বছরের ন্যায় এবারো এক অনাড়ম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করা হয়। নেদারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশী নারী-পুরুষ, কিশোর-কিশোরী, শিশুরা দলে দলে দেশীয় পোশাক পরে নববর্ষের সাজে নববর্ষের এই আনন্দ অনুষ্ঠানে যোগ দেয়।

দুপুর ২ টায় সংগঠনের অন্যতম সদস্য সকলের প্রিয় হীরা আপার প্রাণবন্ত উপস্থাপনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিশুদের মিউজিক্যাল চেয়ার ও মহিলাদের বালিশ (Pillow) পাসিং খেলায় আনন্দময় পরিবেশের সৃষ্টি করে। দলে দলে আড্ডার পাশাপাশি ভেজিটেবল রোল, সমুচা, ঝাল মুড়ি, বিভিন্ন রকমের পিঠা, চটপটি, চা, কফিসহ কোমল পানীয় চলতে থাকে।

নেদারল্যান্ড প্রবাসীদের কাছে সোনার বাংলার এই আয়োজন অত্যান্ত জনপ্রিয় একটি মিলন মেলা। এরপর সোনার বাংলার নিজস্ব শিল্পীদের পরিবেশনায় শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। সংগঠনের সদস্য নাজিবুল হক বাবুর নেতৃত্বে সঙ্গীত পরিবেশন করেন শেখ গিয়াস উদ্দিন রাজু, মাহাবুবুল খান মাহাবুব, কামাল হোসেন, জহির, জুয়েল, আনোয়ার কামাল,বাবুল, সৈয়দ ওয়াফি, হীরা, নাজিনা, সোনালি ও রেবেকা। অনুষ্ঠানে আরো সঙ্গীত পরিবেশন করেন নেদারল্যান্ডের জনপ্রিয় শিল্পী বাংলা গানের শিল্পী ইন্দ্রনীল ও স্বর্নালী।

সঙ্গীত পরিবেশনের শেষ পর্যায়ে মূল আপ্যায়ন পর্বে সবজি, ডাল, মাংস, পোলাও, রকমারি বাংলাদেশী ভর্ত্তাসহ বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়। সবশেষে বাংলাদেশী বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টির আয়োজন ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে নেদারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা একরাশ আনন্দ নিয়ে ঘরে ফিরে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD