গাজীপুর ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জার্মানির শুভ উদ্বোধন উপলক্ষে গত ৩০ই সেপ্টেম্বর, ২০২৩ সনে জার্মানীর ফ্রাঙ্কফুর্টের সালবাউ নিড অডিটোরিয়ামে জার্মানিতে বসবাসরত গাজীপুর জেলার সকল প্রবাসী ভাই ও বোনদের নিয়ে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনাব আনোয়ার উদ্দীনেট কোরআন তেলওয়াত ও জনাব সজন কুমার চক্রবর্তীর গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জনাব মাহফুজ ফারুক। সভা পরিচালনা করেন সদস্য সচিবজনাব মেহেদী হাসান। সভায় উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হয়েছেন জনাব মাহফুজ ফারুক, জনাব সজন কুমার চক্রবর্তী,জনাব মোবারক হোসাইন, জনাব বেলাল আবেদীন ও জনাবা শামীমা আক্তার।
সভায় সংগঠনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হন বিশিষ্ট ব্যাবসায়ী জনাব রোকন ফয়সাল, সহ-সভাপতি জনাব আতাউল হক ও সহ-সভাপতি জনাবা মাসুমা রাহমান
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোফাজ্জল হোসাইন,জনাব মাখন সরকার ও জনাব তাসমিন সুলতানা।
সাংগঠনিক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার নেয়ামত উল্লাহ,জনাব রাসেদ ভূইয়া ও জনাব এলিন বেপারী। কোষাধ্যক্ষ জনাব আনোয়ার উদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব কৌশিক আবেদীন,শিক্ষা- সংস্কৃতি ও শিশু বিষয়ক সম্পাদক জনাব রিফাত। এছাড়াও সম্মানিত সদস্য
জনাব সামী রাহমান।

অনুষ্ঠানে প্রবীন ও নতুন প্রজন্মের অনেকেই বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে জার্মানির ফ্রাঙ্কফুটসহ জার্মানির বিভিন্ন শহরে বসবাসরত গাজীপুর জেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
দুপুরের খাবার, বিকেলের চা-নাস্তার আড্ডা ও ছোট সোনামনিদের খেলাধুলায় গাজীপুর জেলার প্রবাসীদের এ যেন এক আনন্দ মিলন মেলায় পরিনত হয়। সমাজ সেবামূলক এই সংগঠন সৃষ্টির মাধ্যমে জার্মানিতে বসবাসরত গাজীপুর জেলার প্রবাসীদের দীর্ঘ দিনের মনের আকাঙ্ক্ষা পূরণ হলো। সংগঠনটির মধ্যদিয়ে ভবিষ্যতে জার্মানিতে বসবাসরত গাজীপুরবাসীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের নারা উৎসবে একত্রিত করবে। ফলশ্রুতিতে জার্মানি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শক্ত মেলবন্ধন তৈরি হবে।