শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ঈদ উৎসবে ভাসছে বিশ্ব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: ঈদ অর্থ খুশি। এই খুশিতে সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে পরম আনন্দে জড়িয়ে নেয় বুকে। এই উৎসবে খুশির বন্যায় ভাসছে বিশ্ব। এ যেন এক নতুন পৃথিবী। এই দিনে ধনী-গরীবের মধ্যে নেই কোনো ভেদাভেদ। এটিই তো হওয়া উচিত প্রকৃত মুসলমানের নীতি ও আদর্শ। যেভাবে আজ সুহার্দপূর্ণ ভেদাভেদহীন নির্ভেজাল মিলনমেলায় পরিণত সারা বিশ্ব। এই দিনটিতে বিশ্বের ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা পায়। এ দিনটি কেবল আনন্দের বার্তাই বয়ে আনে না, বরং এর মধ্য দিয়ে প্রসারিত হয় ইসলামে বর্ণিত বিশ্বব্যাপী সাম্যের জয়গান। দীর্ঘ এক মাস সংযমী থেকে পরিশুদ্ধ হৃদয়ে কলুষমুক্ত জীবন, পরিবার ও সমাজ গঠনের অঙ্গীকারে সারা বিশ্বের মুসলমানেরা একে অপরের ভাই ভাইয়ে পরিণত হয়। এটা মুসলানদের সংযম সাধনার প্রকৃত শিক্ষা।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ সাধ্যমতো প্রস্তুতি নিয়েছেন। অনেকে নাড়ির টানে আপনজনদের কাছে মানুষ ছুটে গেছেন । প্রিয়জনের মুখের হাসি দেখাও যেন আরেক ঈদ।
ঈদের দিনটিতে ধনী গরিব, উচ্চ, মধ্যম ও নিম্ন বলে কিছু নেই। সবার মুখে ফুটে হাসি ফোটায়। আমাদের সমাজ জীবনে এই উৎসব সব শ্রেণির মানুষের মধ্যে বন্ধন তৈরিতে ভূমিকা রাখে।’
বড় কাটারা আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক ও তত্ত্বাবধায়ক মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, ‘প্রতিবছরের মতো মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম জাহানের জন্য আনন্দ ও শান্তির বার্তা নিয়ে এবারও আমাদের মাঝে হাজির হয়েছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। মানুষের আনন্দময় সত্তার জাগরণ ঘটায়। মুসলিম উম্মাহকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ন্যায় ও ইনসাফের শিক্ষা দেয়।’
পবিত্র এ দিনটি উপলক্ষে মুসলিম জাহানকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানিছেন জার্মান-বাংলা টুয়েন্টিফোর-এর সম্পাদক ও প্রকাশক ফাতেমা রহমান রুমা। তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘ঈদের খুশি সারা বিশ্বব্যাপী সকল মুসলমানদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD