শামীম খাঁন, মহেশপুর, ( ঝিনাইদহ) প্রতিনিধি : ১৪ জুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদে গরিব ও দুস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়। উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে ইউনিয়নের ১৩২১ জন গরিব ও দুস্থ্যদের মাঝে সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত শান্তি পূর্নভাবে এ চাউল বিতরন করেন। পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরনের উদ্বোধন করেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন। সাথে ছিলেন মহেশপুর উপজেলা মৎস্য অফিসার (ট্যাগ অফিসার আজমপুর ইউপি), ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ইউপি সচিব জনাব অধীর কুমার পাল, আজমপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব মোঃ আকিদুর রহমান, মোঃ আজিজুর রহমান মন্টু আওয়ামীলীগ নেতা, মোঃ সাহাদৎ হোসেন (সাদু), সভাপতি, আজমপুর ইউনিয়ন শাখা, প্রমুখ।