শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

নতুন বিমান বাহিনী প্রধানকে র‌্যাংক ব্যাজ পরানো হলো

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে নতুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ নতুন বিমানবাহিনী প্রধানকে এয়ার মার্শালের র‌্যাংক পরিয়ে দেন।
অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী নতুন বিমানবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার সরকার আধুনিক ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভুঁইয়া, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নব নিযুক্ত এয়ার চিফ অব স্টাফ মাসিহুজ্জামান সেরনিয়াবাত মঙ্গলবার চিফ অফ এয়ার স্টাফ সেক্রেটারিয়েটে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের কাছ থেকে বিএএফ কমান্ডের দায়িত্ব গ্রহণ করেন।
মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে ১২ জুন থেকে তিন বছর মেয়াদের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD