শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জি-সেভেন সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক, ১২ জুন, ঢাকা: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় ৩টার দিকে টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস্ এয়ারলাইন্সের ইকে-২৪২ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

ঢাকার পথে রওনা হওয়ার আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রে, কানাডার সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন এবং কমার্শিয়াল কোঅপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকি। দুবাইয়ে যাত্রবিবরতী করে মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে রওনা হয়ে দুবাই ও টরেন্টোতে যাত্রাবিরতি দিয়ে কুইবেক আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের প্রথম দিনে শুক্রবার রাতে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আসা অন্য নেতাদের সঙ্গে কানাডার গর্ভনর জেনারেল জুলি পায়াতের (Julie Payette) নৈশ ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার কুইবেকে হোটেল La Manoir Richelieu এ জি-৭ আউটরিচ সম্মেলনে যোগদেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর ১২টায় সম্মেলন স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
রোববার সকালে কুইবেকে সফরকালীন আবাসস্থলে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD