শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনীর প্রধানের বিদায়ী সাক্ষাৎ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে (সোমবার) ১১ জুন বঙ্গভবনে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।’
তিনি বলেন, বিমান বাহিনী প্রধান তার মেয়াদকালে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের আকাশসীমার নিরাপত্তার পাশাপাশি জাতির গঠনমূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য বংলাদেশ বিমান বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া তাঁর মেয়াদকালে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD