শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

‍ঢাকা লিট ফেস্ট সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে আলোর দ্যুতি ছড়াবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে আলোর দ্যুতি ছড়াবে। এটি দেশি-বিদেশি শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদদের মিলনমেলা। এ সাহিত্য উৎসবে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে সৃষ্টিশীলতা ও মননশীলতার বিকাশ ঘটবে।

প্রতিমন্ত্রী  সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে চার দিনব্যাপী (০৫-০৮ জানুয়ারি, ২০২৩) দশম ‘ঢাকা লিট ফেস্ট-২০২৩’ শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০২১ সালে নোবেলজয়ী ব্রিটিশ-তানজানীয় সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ ও বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক অমিতাভ ঘোষ।

প্রধান অতিথি বলেন, করোনা মহামারির কারণে তিন বছর পর আবার শুরু হয়েছে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। সেজন্য এ উৎসবের তিন পরিচালকসহ আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শুরু থেকেই ঢাকা লিট ফেস্টে সম্পৃক্ত ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবার তেমনভাবে সম্পৃক্ত হতে না পারলেও আগামীতে মন্ত্রণালয় এ উৎসবে পৃষ্ঠপোষকতা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘ঢাকা লিট ফেস্ট-২০২৩’ এর পরিচালক কাজী আনিস আহমেদ ও আহসান আকবর। স্বাগত বক্তব্য রাখেন ‘ঢাকা লিট ফেস্ট-২০২৩’ এর অন্যতম পরিচালক সাদাফ সায্। মঞ্চে আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

উল্লেখ্য, ‘ঢাকা লিট ফেস্ট’ এর দশম সংস্করণে ১৭৫টির অধিক সেশনে পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক লেখক, শিল্পী ও চিন্তাবিদ অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD