বছরের প্রথম দিন বিনামূল্যের ব ই হাতে পেয়ে উচ্ছ্বসিত হলো গাজীপুরের শিক্ষার্থীরা।রোববার সকালে জেলা ও মহানগর এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই উচ্ছাসে মেতে ওঠে ।
দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের বই বিতরণের অংশ হিসেবে ব ই বিতরণ কার্যক্রম শুরু হয় ।
জেলা , উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ব ই বিতরণ কার্যক্রম পরিদর্শন করছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি কালিয়াকৈর উপজেলার বরাব উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে উত্সব আমেজে ব ই বিতরণ করেন।
সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন , ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়নের গ্রাম জনপদের নানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আগ্রহ নিয়েই অভিভাবকসহ বই নিতে আসে। এ সময় মির্জাপুর এলাকার একজন শিক্ষার্থী অভিভাবক মনিরুজ্জামান বলেন , সরকারের এ বই বিতরণ কার্যক্রম সত্যি অভূতপূর্ব ও সাফল্যের।
সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি শ্রীপুরে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান।
তিনি এ প্রতিনিধিকে বলেন , শিক্ষা সেক্টরে বর্তমান সরকার সফল। বিনা মূল্যে বই দেয়া বিশ্বে নজিরবিহীন । সরেজমিন ঘুরে দেখা গেলো, বই হাতে পেয়ে আনন্দ নিয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। তাদের মুখে দেখা গেলো এক উপহার প্রাপ্তির হাসি।।