শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

বেইজিংয়ে চীন ও কিউবার প্রেসিডেন্টের বৈঠক

ইয়াং ওয়েই মিং স্বর্ণা
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

২৫ নভেম্বর সকালে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং সফররত কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম সম্পাদক ও সেদেশের প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল বারমুডেজের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠকে সি চিন পিং বলেন, কিউবা হলো গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী পশ্চিম গোলার্ধের প্রথম দেশ। চীন-কিউবা সম্পর্ক সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আন্তরিক সহায়তার মডেল হয়ে উঠেছে।

তিনি বলেন, কিউবার সঙ্গে ক্রমাগত রাজনৈতিক আস্থাকে গভীরতর, বাস্তব সহযোগিতা সম্প্রসারিত, একে অপরের মূল স্বার্থকে সমর্থন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার, এবং সমাজতান্ত্রিক উন্নয়নের পথে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।

প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল বলেন, ‘এই সফরে আপনাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এই রাষ্ট্রীয় সফরে আমাকে সদয় আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চীনের সাথে বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক উন্নয়নে আপনার এবং সিপিসির কেন্দ্রীয় কমিটির তাত্ত্বিক ও বাস্তবিক অবদানের স্বীকৃতি দিই আমি। আমরা বিশ্বাস করি যে এটি সমস্ত প্রগতিশীল শক্তির জন্য একটি সত্যিকারের উৎসাহ।’সূত্র:সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD