শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

আসামি ছাড়িয়ে নিতে এসে পুলিশকে মারধর করায় আ.লীগ নেতা গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ জুন, ২০১৮
আহত পুলিশ হাসান (বাঁয়ে) গ্রেফতারকৃত আ'লীগ নেতা রুকুনোজ্জামান পল্লব (ডানে)

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: তিন মাদকসেবীকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে পুলিশের এএসআই হাসানুজ্জামান হাসানকে থানার ভেতর মারধরের অভিযোগে স্থানীয় আ’লীগ নেতা রুকুনোজ্জামান পল্লবকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ জুন) দুপুর ১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থানায় এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত রুকুনোজ্জামান পল্লব গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক। তিনি গৌরীপুর উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খালেদুজ্জামানের পুত্র। গৌরীপুর থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান হাসান জানান শুক্রবার দিনগত রাত ২ টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আবু হানিফ (১৮), মনোয়ারুল হক (১৯) ও হাবিবুর রহমান (২০) নামে স্থানীয় ৩ যুবককে অশৃংখল আচরণ করা অবস্থায় তিনি আটক করে থানায় নিয়ে আসেন। পরদিন শনিবার দুপুর ১ টার দিকে আ.লীগ নেতা পল্লব থানার ডিউটি রুমে এসে উল্লেখিত তিন মাদকসেবী যুবককে কেন গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে আমার কাছে কৈফিয়ত চান। তখন আমি তাকে বিস্তারিত ঘটনা খুলে বলি। এসময় তিনি আটককৃতদের ছেড়ে দিতে বলে। এতে অপরাগতা স্বীকার করায় তিনি আমার সাথে তুমুল বাকতিন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি (পল্লব) তাকে শার্টের কলারে ধরে ডিউটি রুমে মারধর করে পুলিশের পোশাক টেনে ছিঁড়ে ফেলে। এসময় সহ কর্মীরা আ.লীগ নেতার হাত থেকে তাকে উদ্ধার করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার জানান, থানার ভেতর পুলিশকে মারধর করায় ঘটনায় এএসআই হাসানুজ্জামান হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD