শিরোনাম :
ঢাবিতে চীনা ভাষা দিবস উপলক্ষে ডাবিং প্রতিযোগিতা তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, বেইজিংয়ের কড়া প্রতিবাদ সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার পর বৈঠক: ইরান এআই প্রযুক্তি চাকরি বদলায়, বেকারত্ব নয়: নোবেল জয়ী হেকমান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক তুর্কমেনিস্তান সফরে চীনের উপপ্রধানমন্ত্রী পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আন্তালিয়া ডিপ্লোমেসিতে বাংলাদেশের ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ

গ্রিন ও ক্লিন সিটি গড়ব : জাহাঙ্গীর, কাজে বাধা দেয়ায় দুর্ভোগ : হাসান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ জুন, ২০১৮

গাজীপুর প্রতিনিধি :আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেছেন, মেয়র নির্বাচিত হলে সরকার প্রধানের সহযোগিতায় বিশেষ বরাদ্দ নিয়ে গাজীপুর সিটিকে একটি পরিকল্পিত গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলব। শুক্রবার মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডে মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এদিকে নগরবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, এই দুর্ভোগের জন্য কারা দায়ী নগরবাসী তা ভালো করে অবগত আছেন। মেয়র এমএ মান্নানকে কাজ করার সুযোগ দিলে আজকে গাজীপুরবাসীর এই দুর্ভোগ থাকত না বলেও তিনি মন্তব্য করেন।
৩০ নম্বর ওয়ার্ড ছয়দানা বায়তুর জান্নাত সিদ্দিকিয়া জামে মসজিদে জাহাঙ্গীর আলম জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান। যেখানে সব শ্রেণীপেশার মানুষ নিজ চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে এমন একটি নগর গড়তে চাই। ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি চান্দনা ঈদগাহ মাঠ, ৩২ নম্বর ওয়ার্ডের ঝাজর, গ্রামীণফোন ভবনের পূর্বপাশ এবং ৪১ নম্বর ওয়ার্ডের পুবাইল কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন চান জাহাঙ্গীর। মহানগরের ১৬ নম্বর ওয়ার্ড চান্দনা ঈদগাহ মাঠে বাসন সাংগঠনিক থানা আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে জাহাঙ্গীরের বিকল্প নেই। সরকার বাজেটে গাজীপুরের উন্নয়নে ১২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে একমাত্র জাহাঙ্গীরই উন্নয়ন বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন।
নৌকায় ভোট দিয়ে গাজীপুরের উন্নয়নে সহযোগিতা চান মোজাম্মেল। পুবাইল কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা নৌকা। বাংলাদেশে যখনই নৌকা মার্কা ক্ষমতায় ছিল দেশের উন্নয়ন হয়েছে। তিনি গাজীপুরে উন্নয়নের জন্য জাহাঙ্গীরকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় মো. আবদুল বারী, এসএম সফিকুল ইসলাম বাবুল, মো. সফিকুল আলম, এসএম মোকসেদ আলম, মো. আফজাল হোসেন রিপন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী ইলিয়াস আহমেদ, জাহিদ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার আরও বলেন, মেয়র মান্নান সর্বশেষ প্রায় পৌনে ৪০০ কোটি টাকার টেন্ডার আহ্বান করেছিলেন। পারসেন্টেজ লাভ ও টেন্ডারবাজি করার সুযোগ না পেয়ে মেয়র মান্নানকে সেই কাজ করতে দেয়া হয়নি। অভিযোগ করে হাসান সরকার বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করে ওই টেন্ডার স্থগিত করিয়েছিলেন; যা আজ কারোরই অজানা নয়। তিনি বলেন, যার দৃষ্টি নিচের দিকে; ঝুট ব্যবসা ও চাঁদাবাজি করে যার উত্থান তার দ্বারা এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তিনি আরও বলেন, টেন্ডার বন্ধ করে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টির অপরাধে তাকে ভোট না চেয়ে নগরবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসান সরকার এসব কথা বলেন। টঙ্গী মরকুন গোরস্থান (টঙ্গী পৌর গোরস্থান) জামে মসজিদে জুমার জামাতে তিনি শরিক হন। জুমার নামাজের আগে তিনি এলাকার নিহত ব্যক্তিদের নাম স্মরণ করে সব কবরবাসীর জন্য মুসল্লিদের কাছে দোয়া চান।
তিনি বলেন, টঙ্গীতে দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমজীবী মানুষের বসবাস। মৃত্যুর পর এই শহরে অনেকের লাশ দাফনের নিশ্চয়তা ছিল না। গ্রামের বাড়িতেও লাশ বহন করার সামর্থ্য অনেকের নেই। এসব বিবেচনা করে বহু প্রতিকূলতা সত্ত্বেও টঙ্গী পৌর চেয়ারম্যান থাকাকালে এই গোরস্থানটি প্রতিষ্ঠা করেছিলাম। বিকালে টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোডে টঙ্গীর ঐতিহ্যবাহী নূর বকস পরিবারের আমন্ত্রণে ইফতার মাহফিলে তিনি শরিক হন।

এদিকে ইসলামী ঐক্যজোটের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান সন্ধ্যায় নগরীর ৫১নং ওয়ার্ডের জামিয়াতুস সুন্নাহ সাতাইশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন। এর আগে তিনি স্থানীয় ওলামায়ে কেরাম ও এলাকাবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। জামিয়াতুস সুন্নাহ সাতাইশের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইব্রাহিমের সভাপতিত্বে মাহফিলে জেলা ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মুখলেছুর রহমান, মুফতি আবদুল হালিম, মুফতি মুহসিনুদ্দীন কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD