শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে: মওদুদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নিরপেক্ষ নির্বাচন ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, ‘একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করুন। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটার কোনো নরম বা ওই যে ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। কারণ, আমরা জানি কোনো ফ্যাসিবাদী সরকারকে, কোনো স্বৈরাচারী সরকারকে নিয়মতান্ত্রিক উপায়ে উৎখাত করা যায় না।’ বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, সরকার খালেদা জিয়াকে মানসিকভাবে কষ্ট দিয়ে জাতীয় নির্বাচনের বাইরে রাখার উদ্দেশ্যেই তার জামিন বিলম্ব করছে।
মওদুদ আহমদ বলেন, বিএনপি খালেদা জিয়ার মামলা খারিজ চায় না, জামিন চায়। খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা সরকারের হীনম্মন্যতার পরিচয়ই বহন করে বলেও মন্তব্য করেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাকে সেখানেই রাখা হয়েছে। এ মামলায় হাইকোর্টে জামিন পান খালেদা জিয়া। তবে মামলার বাদী রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগে তার জামিন আটকে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD