শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মানবাংলা’র “প্রবাসির সাফল্য” শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “শম্পা কুন্ডু”

germanbanglanewsdesk
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
জার্মানবাংলা২৪ ডটকম এর প্রবাসিদের সাফল্য নিয়ে ভার্চুয়াল লাইভ শো’র এবারের আড্ডায় থাকছেন কণ্ঠশিল্পী “শম্পা কুন্ডু”  ১৫ই জানুয়ারী সোমবার জার্মানির সময় সন্ধ্যা ৬:৩০ ও বাংলাদেশ সময় রাত ১১:৩০ এবং UK লন্ডন সময় বিকেল ৫:৩০ শে এই গুণী মানুষের অংশগ্রহণে ”প্রবাসির সাফল্য” লাইভ শো’ অনুষ্ঠিত হবে।
এক নজরে “শম্পা কুন্ডু”

শম্পা কুন্ডু , একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সঞ্চালক ও সংগঠক সংগীত গুরু : সানজিদা খাতুন , ওয়াহিদুল হক , মিতা হক।  মাত্র ৩ বছর বয়সে প্রাতিষ্টানিক বিদ্যালয় এ ভর্তি হবার আগেই বাবার হাত ধরে ভর্তি হয় বুলবুল ললিত কলা একাডেমি তে , কিন্তু দুই বছর পর টনসিল সংক্রান্ত অসুস্থতার কারণে দীর্ঘ বিরতি দিতে হয় সংগীত সাধনায় , কিন্তু তার প্রচন্ড আগ্রহ আর পারিবারিক ইচ্ছের কারণে বাড়িতে তালিম নেয় মস্তাফিজুর রহমান এর কাছ থেকে।

অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় ভর্তি হন ছায়ানট সংগীত বিদায়তন এ রবীন্দ্রসংগীত বিভাগে, ছায়ানট এর ভর্তি পরীক্ষার সময়ই মন জয়করে নেন পরীক্ষকের স্থানে বসা শ্রদ্ধেয় ওয়াহিদুল হক এর। ছায়ানট এর নিয়ম অনুযায়ী মাধ্যমিক পাস্ না করা পর্যন্ত প্রথম বর্ষে ভর্তি হওয়া যায় না, কিন্তু শ্রদ্ধেয় ওয়াহিদুল হক এর নির্দেশে সরাসরি ভর্তি হন রবীন্দ্রসংগীত বিভাগের প্রথম বর্ষে, তারপর সফলতার সাথে শেষ করেন ৬ বছর মেয়াদি রবীন্দ্রসংগীত শিক্ষা। এরপর তিনি সংগীত গুরু হিসাবে বেছেনেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হককে, দীর্ঘদিন রবীন্দ্রসংগীত এর তালিম নেন মিতা হক এর কাছে, এর পাশাপাশি ক্লাসিক্যাল মিউজিক তালিম নেন ভারতীয় সুলোচনা ভারসপতি সহ প্রমুখ শাস্ত্রীয় সংগীত বিশারদ এর কাছে।

১৯৯৯ সালে বাংলাদেশ বেতার ও ২০০০ সালে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসংগীত শিল্পী হিসাবে নিবন্ধিত হন তিনি, এছাড়াও বিভিন্ন সময় অর্জন করেন মহানগর শিশুশিল্পী পুরস্কার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ পুরস্কার ইত্যাদি। ২০০৯ সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পারি জমান বিলেতে। তখন থেকে নিয়মিত মঞ্ছে এবং নানা গণমাধ্যমে সংগীত পরিবেশন করেছেন তিনি।

গানের পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা বাঙালি শিশু কিশোরদেড় নিয়ে বাংলা সংস্কৃতির বিকাশের উদ্দেশ্যে নিয়মিত কাজ করে যাচ্ছি। বর্তমানে ion টিভি তে আইঅন এসো গান শিখির সংগীত শিক্ষক ও পরিচালক তিনি।  এ ছাড়াও বিলেতের বিভিন্ন সামাজিক ও চ্যারিটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে নানা সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

প্রতি সপ্তাহের মতো এবারও ”প্রবাসির সাফল্য” লাইভ শো’র সঞ্চালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ”ফাতেমা রুমা” এবং সহ সঞ্চালনা ও অনুষ্ঠান পরিচালনায় থাকছেন জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “জুয়েল হাসান ”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘”প্রবাসির সাফল্য” শো’র  আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD