শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

জার্মান বিএনপির হেছেন প্রাদেশিক কমিটির কর্মী সভা অনুষ্ঠিত

ফাতেমা রহমান রুমা :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১

জার্মান বিএনপির হেছেন প্রাদেশিক কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হলো গত ৩১ জুলাই (শনিবার) ফ্রাঙ্কফুর্ট এর সেলিম রেজার বাগান বাড়িতে। সভায় সভাপতিত্ব করেন হেছেন প্রাদেশিক কমিটির সভাপতি নুরউদ্দিন মিঠু মিনজু। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্ব জনাব আওলাদ হোসেন, সেলিম খান ও ফারুক আলম। সভার শুরুতেই দীর্ঘ দিন হেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্বে থাকা সেলিম রেজা সাহেবকে সর্ব সম্মতিক্রমে জার্মানির হেছেন প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়। সভায় বক্তব্য রাখেন সর্ব জনাব আওলাদ হোসেন, ফারুক আলম, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালাম চৌধুরী, এমদাদ হোসেন, শাহীন মিঠু, আতিকুর রহমান, হারুন অর রশিদ, আরিফুল আলম, মোজাম্মেল হক, দেলোয়ার ভাই, বাদশাহ মিয়া, জলিলভাই, মনির হোসেন, ফখরুল ইসলাম, আলাউদ্দিন আহাম্মেদ, বিল্লাল ভাই ও মঈন উদ্দিনসহ আরও অনেকে।

উক্ত সভায় বক্তরা বাংলাদেশের বর্তমান সরকারের কঠিন সমালোচনা করেন। সভায় দেশেনেত্রী বেগম জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বর্তমান অনির্বাচিত সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলন ও সংগ্রামে শরিক থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। সভার সভাপতির সমাপ্তি বক্তব্যে বেগম জিয়ার সুস্বাস্থ্যের জন্য আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD