শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মানবাংলা’র ”প্রবাসির সাফল্য” শো’র এবারের অতিথি ”শিরীন আলম”

জার্মানবাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময়: শনিবার, ৩ এপ্রিল, ২০২১

জার্মানবাংলা২৪ ডটকম এর প্রবাসিদের সাফল্য নিয়ে ভার্চুয়াল লাইভ শো’র এবারের আড্ডায় থাকছেন ”শিরীন আলম” আগামী  ৪ এপ্রিল রোববার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় রাত ১১ টায় এই গুণী মানুষের অংশগ্রহণে ”প্রবাসির সাফল্য” লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে ”শিরীন আলম” 

চট্টগ্রামের মেয়ে শিরীন আলম, পেশায় একজন চাকরিজীবী মা, চট্টগ্রাম কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি শেষ করে ইসলামের ইতিহাস এ মাস্টার্স প্রথম বর্ষর শুরুতেই বিয়ে হয়ে ২০০২ সালে জার্মানি চলে আসেন স্বামীর সাথে। সেই থেকে দীর্ঘ ১৮ বছর যাবত বসবাস করছেন জার্মানি স্টুটগার্ট শহরে।এখন দুই বাচ্চা আর স্বামী সংসার সব মিলিয়ে বেশ সুন্দর সময় কাটছে তার। এই সব কিছুর পাশাপাশি সঙ্গীতপ্রেমী শিরীন আলম সখের বসে গান করে থাকেন। এই সখের টানে জার্মানির বিভিন্ন শহরে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে থাকেন এবং তার এই সখের সাথে সব সময় উৎসাহের হাত বাড়িয়ে রাখে তার পরিবার, স্বামী, সন্তান এবংআত্মীয় স্বজন। এনাদের ছাড়া ও অনেক ভক্ত আছেন যাদের জন্য শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করেন গানের জন্য। সম্প্রতি পরিবারের অনুপ্রেরণায় ”Sirin’s Hobbies” নামে একটি রান্না বিষয়ক ইউটিউব চ্যানেল খুলেছেন যা কিনা ইতিমধ্যে মনিটাইজেশন পেয়ে গেছে আট মাসের মাথায়, উনার ভক্তরা উনার গানের পাশাপাশি উনার রান্নার রেসিপি গুলি ও খুবই পছন্দের সহিত উপভোগ করছেন।

প্রতি সপ্তাহের মতো এবারও ”প্রবাসির সাফল্য” লাইভ শো’র সঞ্চালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ”ফাতেমা রুমা” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘”প্রবাসির সাফল্য” শো’র  আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD