শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “ফারহা নাজিয়া সামি”

জার্মানবাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী “ফারহা নাজিয়া সামি“ আগামী ২য় এপ্রিল শুক্রবার জার্মানির সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে ”ফারহা নাজিয়া সামি” 

ফারহা নাজিয়া সামি বাংলাদেশের একজন প্রতিভাশালী সংগীতশিল্পী যিনি বাংলাদেশের খ্যাতনামা “ছায়ানট বিদ্যায়তন” থেকে রবীন্দ্র সংগীতের অনুশীলন নিয়েছেন। তার প্রতিভার স্বীকৃতি স্বরূপ “ফোর্ড ফাউন্ডেশন” থেকে বৃত্তি লাভ করেছেন এবং তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতে ফেলোশিপ সম্পন্ন করেছেন। দেশের অনেক সম্মানিত গুরু এবং ওস্তাদদের কাছ থেকে ব্যক্তিগত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছেন ফারহা। সংগীতের প্রতি ভালবাসা এবং উৎসাহ তাকে দেশে বিদেশে বিভিন্ন মঞ্চে উপস্থাপনার সুযোগ করে দিয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান সক্রিয়ভাবে আয়োজন এবং পরিচালনা করেছেন ফারহা। “মালয়েশিয়া বাংলাদেশ এ্যাসোসিয়েশনের” কলা, সংস্কৃতি ও ভাষা শিক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ফারহা কুয়ালালামপুরের “আন্তর্জাতিক মহিলা সংঘের” কার্যনির্বাহী পরিষদেরও সদস্য।

প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ”ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী ”নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জার্মানবাংলা২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD