শিরোনাম :
বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী ”ফারজাহান রহমান শাওন”

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী ”ফারজাহান রহমান শাওন” আগামী ২৬ ফেব্রুয়ারী শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে ”ফারজাহান রহমান শাওন” 

ফারজাহান রহমান শাওনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। ১৯৯০ তে ঢাকার ক্যাথলিক মিশনারী স্কুল বটমলী হোম গার্লস স্কুল থেকে SSC এবং ১৯৯২ তে হলিক্রস কলেজ থেকে HSC পাশ করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Public Administration বিষয়ে BSS এবং MSS, BRAC Univerisy থেকেMasters in Educational Leadership Management and Planning ডিগ্রী সম্পন্ন করেছেন। ২০১৬ তে তিনি আমেরিকার University of Idaho তে federal government এর একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান National Science Foundation (NSF) এর ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামের অফার পান। এবং ২০১৬ এর জানুয়ারিতেই তিনি পিএইচডি ডিগ্রীর জন্য সেখানে অধ্যয়ন শুরু করেন। এছাড়াও তিনি শিক্ষা সংক্রান্ত আরো বেশকিছু ছোটখাটো ডিগ্রী অর্জন করেছেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি ১৯৯৫ সালে বুলবুল ললিতকলা একাডেমী (বাফা) ধানমন্ডি শাখা থেকে উচ্চাঙ্গ ও নজরুল সংগীতে ৫ বছরের ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছেন। এছাড়াও বাড়িতে প্রয়াত নিলুফার ইয়াসমিন এর কাছে ১১ বছর এবং উস্তাদ ইয়াকুব আলী খান এর কাছে ১৫ বছর উচ্চাঙ্গ ও নজরুল সংগীতের তালিম নিয়েছেন। বর্তমানে সুজিত মুস্তাফার কাছে তালিম নিচ্ছেন। সেইসাথে বিটিভিতে ১৯৯০-২০১৫ পর্যন্ত উপস্থাপক, অনুষ্ঠান পরিকল্পক এবং সংবাদ পাঠক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ বেতার এ তালিকা ভুক্ত নজরুল সংগীত শিল্পী হিসেবে গান করেছেন।

পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। ২০০০ সালে Aga Khan School Dhaka তে তিনি শিক্ষকতার যাত্রা শুরু করেন। এরপর ২০০৬-২০১৪ পর্যন্ত বাংলাদেশের প্রথম এবং একমাত্র IB ( international Baccalaureate Program) স্কুল International School Dhaka (ISD) তে হাইস্কুল শিক্ষক হিসেবে কাজ করেন। ২০১৪ এর জুনে তে যোগদেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরা শাখার ভাইস প্রিন্সিপাল হিসেবে এবং দু’মাস পরেই MASCO Group এর উদ্যোগে একটি নতুন আন্তর্জাতিক ইংরেজী মাধ্যম স্কুলে Founder Principal হিসেবে কাজ শুরু করেন।

এদিকে প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ”ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী ”নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন “হাসান ইমাম জুয়েল” (নির্বাহী সম্পাদক, জার্মানবাংলা২৪ ডটকম)।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD