শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি, বাচিকশিল্পী “জান্নাতুল ফেরদৌসী লিজা”

জার্মানবাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

‘জার্মানবাংলা ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র  আড্ডায় এবার থাকছেন  বাচিকশিল্পী ”জান্নাতুল ফেরদৌসী লিজা” আগামী ১৯ ফেব্রুয়ারী শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে ”জান্নাতুল ফেরদৌসী লিজা” 

জান্নাতুল ফেরদৌসী লিজা বাংলাদেশী বাচিক শিল্পী। ছোটো বেলা থেকে বাবার আগ্রহ থেকে আবৃত্তির শুরু, স্কুল জীবন থেকে উপস্থাপনা, মঞ্চনাটক এবং আবৃত্তির পথে পথচলা এভাবেই। সেই তখন থেকেই অসংখ্য অর্জন, অসংখ্য পুরস্কার তার ঝুলিতে। মাধ্যমিক পাশের পর তিনি ঢাকায় আসেন, সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করেন, কিন্তু পাশাপাশি চলতে থাকে সাংস্কৃতিক কর্মকাণ্ড। ঢাকা এসে শিমুল মুস্তাফা পরিচালিত বৈকুন্ঠ আবৃত্তি একাডেমিতে আবৃত্তির প্রষিক্ষণ নেন। এক সময় নিজেই শিশুদের আবৃত্তি প্রশিক্ষক হিসেবে যোগ দেন গমক স্কুল অফ মিউজিক এন্ড ফাইন আর্টসে। সেখানে দীর্ঘ সাত বছর শিশুদের সাথে কাজ করেন এবং নিজের চর্চা চালিয়ে যান। লিজা বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত নাট্য শিল্পী, আবৃত্তিশিল্পী, উপস্থাপক, ঘোষক এবং সংবাদ পাঠক। ১০ বছর ধরে বেতারে নিয়মিত কাজ করছেন।শ্রুতি নাটক করেছেন শতাধিক।ভালোবাসেন মাইক্রোফোন, ডকুমেন্টারি, সিনেমা, বিজ্ঞাপনে নিয়মিত কন্ঠ দেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টিভি চ্যানেলে অসংখ্য আবৃত্তির অনুষ্ঠান এবং উপস্থাপনা করেছেন। রেডিও একাত্তরের আরজে ছিলেন দুটি জনপ্রিয় শো করেছেন এক বছর। বাংলাদেশের পাশাপাশি কলকাতার বিভিন্ন মঞ্চে একক পরিবেশনা করেছেন, যেমন শান্তিনিকেতন এ বাংলাদেশ ভবনের মঞ্চে, বাংলা আকাদেমি, বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা, ত্রিপুরা ইত্যাদি। ২০১৭ তে জি সিরিজ থেকে বেরিয়েছে তার প্রথম আবৃত্তির একক এলবাম,”চলতি পথের আলো ছায়া”। তিনি স্বপ্ন দেখেন প্রজন্ম থেকে প্রজন্ম শুদ্ধ,সাবলীল,প্রাঞ্জল বাংলা ভাষায় কথা বলবে, শুদ্ধ স্বরের জাদুতে এগিয়ে নিয়ে যাবে আবৃত্তি শিল্প কে। সুর যেখানে পৌঁছবে না সেখানে পৌঁছে যাবে স্বর।

 

এদিকে প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ”ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী ”নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের সম্প্রচার পরিচালনায় থাকছেন “হাসান ইমাম জুয়েল” (নির্বাহী সম্পাদক, জার্মানবাংলা২৪ ডটকম)।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD