‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন কণ্ঠশিল্পী ”বিথী পান্ডে” আগামী ১২ ফেব্রুয়ারী শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।
এক নজরে ”বিথী পান্ডে”
শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সংগীত এ মাস্টার্স করেছেন। এখন বাংলাদেশ টেলিভিশন আর বেতার এ কাজ করছেন। তার ২ টা একক অ্যালবাম রয়েছে। তিনি ২০১৮ সালে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এ সেরা রবীন্দ্র সংগীত শিল্পীর পুরস্কার পান। তিনি বিশ্ব মৈত্রী সংস্কৃতিক পরিষদ (আন্তর্জাতিক সংগঠন) এর বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
এদিকে প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক ”ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী ”নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের সম্প্রচার পরিচালনায় থাকছেন “হাসান ইমাম জুয়েল” (নির্বাহী সম্পাদক, জার্মানবাংলা২৪ ডটকম)।
উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।
জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।