শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি শিল্পী “প্রিয়াংকা ভট্টাচার্য”

জার্মানবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী “প্রিয়াংকা ভট্টাচার্য”। আগামী ২৯ জানুয়ারী, রোজ শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে “প্রিয়াংকা ভট্টাচার্য”

# প্রিয়াংকা ভট্টাচার্য – স্থপতি এবং সংগীত শিল্পী

#খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ তে স্থাপত্য বিভাগে স্নাতক শেষ করার পর থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে স্থপতি হিসেবে কাজ করেছেন।বর্তমানে চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপে আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন।
# বাংলাদেশ বেতার এবং টেলিভিশন এর নিয়মিত সংগীত শিল্পী ২০০৫ থেকে।

# শিখেছেন খুলনা যশোরের নামকরা ওস্তাদ দের নিকট শাস্ত্রীয় এবং নজরুল সংগীত আলী আহম্মেদ, নারায়ণ চন্দ্র রায়, অশোক চক্রবর্তী, গোলাম মোসাব্বির, এবং রবীন্দ্র সংগীত- গৌর গোপাল হালদার, প্রদীপ রাহা

# প্রকাশিত সিংগেলস এলবাম ও মিক্সড এলবাম : ২০১৫ তে শুরু হয় তার রেকর্ডিং কৃত গানের প্রকাশনা।
প্রথমে বেশ কয়েকটি নজরুলগীতি সলো ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পরে
২০১৭ এপ্রিলে তার ডুয়েট এলবাম প্রকাশিত হয় গজল গায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাথে,এলবামের নাম – বসন্ত ক্ষয়ে ক্ষয়ে যায়।
২০১৯ – মিক্সড এলবাম “তুমি একটু হাসলে”
জি সিরিজের ব্যানারে তার একটি গান প্রকাশিত হয় ২০১৯ এর অক্টোবর এ পূজোয় এবং আরো কিছু গান প্রকাশের অপেক্ষায় আছে। বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশিত হয়েছে স্টুডিও জয়া, স্টুডিও ভেল্কি এবং প্রিয়াংকার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।আরো গান নিয়ে কাজ চলছে।

# বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায় এ অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রচুর স্বীকৃতি অর্জন করেছেন।জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ,বংগবন্ধু শিশু পুরস্কার প্রতিযোগিতা,ইত্যাদি উল্লেখ্য।
১৯৯৮ সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকট থেকে রবীন্দ্র সংগীতে প্রথম এবং দেশাত্মবোধক গানে ২য় পুরস্কার গ্রহণ করেন। ২০০৭ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র নজরুলে পুরস্কার অর্জন। ২০১৩-১৪ সালে বিটিভি আয়োজিত আন্ত: বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ক্যাম্পাস তারকায় ১ম রানার্স আপ।

এদিকে প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ফাতেমা রুমা এবং উপস্থাপক ও সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD