শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

জার্মান আওয়ামী লীগের আয়োজনে “স্বপ্নের পদ্মা সেতু ও শেখহাসিনা শীর্ষক আলোচনা সভা”

ফাতেমা রুমা, জার্মানি
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

গত ২২শে জানুয়ারি ২০২১ ইং রোজ শুক্রবার ভার্চুয়ালি এক ব্যতিক্রমী আয়োজনে, বিশ্বের ৫০ টির ও বেশি দেশের প্রবাসী ও আওয়ামী লীগের নেতা ও কর্মীদের নিয়ে ” স্বপ্নের পদ্মা সেতু ও শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা” o ও “পদ্মার দুই পাড়ের বাউলদের নিয়ে বাউলিয়ানা” করেছে জার্মান আওয়ামী লীগ। জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরীর আমন্ত্রনে, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্স এ উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়ার উদ্বোধনী বক্তব্য পর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এম.পি, কানাডায় বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অনিল দাশ গুপ্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বাহাদুর বেপারি ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ লিয়াকত সিকদার, ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক।
আলোচনা সভায় বক্তারা বলে পদ্মা সেতু শুধু মাত্র একটি অবকাঠামো নয়, এটা দেশের সক্ষমতার প্রতীক, আত্মমর্যাদার প্রতীক। সেটার বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD