শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি সুকণ্ঠী মৌমিতা বড়ুয়া

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

সপ্তাহের প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজন জার্মানবাংলা২৪ ডটকম ‘মিউজিক্যাল লাইভ শো’। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসের শ্রেুাতাদের জন্য জনপ্রিয় ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’টি আগামীকাল ১১ ডিসেম্বর শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা ফেসবুক লাইভে দেখা যাবে। এবারের ‘মিউজিক্যাল লাইভ শো’আড্ডায় মজার মজার গান নিয়ে উপস্থিত থাকবেন‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭’ মৌমিতা বড়ুয়া।

মৌমিতা বড়ুয়া : ফাইনালিস্ট, চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭ এর এই জনপ্রিয় কণ্ঠশিল্পী স্নাতক ও স্নাতকোত্তর করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। তার প্রথম মৌলিক গান ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি’। গানটির কথা লেখেছেন মাহমুদ শাওন, সুর ও সংগীতে ছিলেন বর্ণ চক্রবর্তী। তার অ্যালবামের নাম ‘ইমপ্রেসের গান’।

এদিকে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ‘জার্মানবাংলা২৪ ডটকম ‘মিউজিক্যাল লাইভ শো’তে শ্রেুাতাদের পছন্দের গান ও জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা এবং ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারও পরিচালনায় থাকছেন‘জার্মানবাংলা২৪ ডটকম’অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক, নারী উদ্যোক্ততা, লেডিস গ্লামার বিউটি পার্লার ও ইবেনজোরুমা’র স্বত্বাধিকারী জার্মান প্রবাসী ফাতেমা রহমান রুমা এবং বাংলাদেশের বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব, উপস্থাপক ও গায়ক নির্ঝর চৌধুরী। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা ও অনুষ্ঠানের উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে নির্ঝর চৌধুরী নিজেও গান করে থাকেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে নজরুল জন্মশতবর্ষে বাংলাদেশের ১০০ জন নজরুল সঙ্গীত শিল্পীদের নিয়ে নজরুল ইনস্টিটিউট নাম সম্বলিত যে ডাইরী প্রকাশ করে সেখানে সবার পরিচিত মুখ নির্ঝর চৌধুরীর নামটিও রয়েছে ঢাকার একজন শিল্পী হিসেবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD