শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি শিল্পী আফরোজা মোমেন ও রেহানা হাসি

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
বাঁ থেকে আফরোজা মোমেন ও রেহানা হাসি

‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি মনোয়ারা সিকদার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আফরোজা মোমেন ও সঙ্গীত শিল্পী রেহানা হাসি। ২০ নভেম্বর রোজ শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই ‘মিউজিক্যাল লাইভ শো’অনুষ্ঠিত হবে।

আফরোজা মোমেন
মনোয়ারা সিকদার মেডিক্যাল কলেজ, শরিয়ত পুর এর অধ্যক্ষ আফরোজা মোমেন। চিকিৎসা পেশার পাশাপাশি সংগীতের প্রতি যার রয়েছে অন্যরকম ভালোবাসা। ছায়ানট থেকে নজরুল সংগীত ও ক্ল্যাসিকাল এ প্রশিক্ষণ প্রাপ্ত তিনি। তবে সব ধরনের গানও করে থাকেন আফরোজা মোমেন। এর মধ্যেই কয়েকটি মিউজিক্যাল ভিডিও বের করেছেন তিনি। যার মধ্যে নির্ঝর চৌধুরীর লিখা ও সুরে একটি সেমিক্ল্যাসিকাল গানও আছে। আফরোজা মোমেন বলেন, কিছু মৌলিক গানসহ ৫/৬ টা গান বের করেছেন। কাজ করছেন আরও কিছু গানে।’মেডিকেল কলেজের অধ্যাপনার পাশাপাশি মনের খোরাক এই গান। ভালো কিছু করার ইচ্ছা নিয়েই সংগীত জগতে আসা বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, ‘এখনো ক্ল্যাসিকাল শিখছি শ্রী অসিত দে’র কাছে নিয়মিত।

রেহানা হাসি
রেহানা পারভীন (হাসি) একাধারে সংগীতি শিল্পী, নাট্যকর্মী ও শিক্ষক। ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের সঙ্গীত শিল্পী রেহানা হাসি নাগরিক নাট্য সম্প্রদায়ের একজন নাট্যকর্মী পাশাপাশি মেধাকুঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। রেহানা হাসি বলেন, মঞ্চ নাটক‘দেওয়ান গাজীর কিসসা- (২৭ টা শো করেছি, দেওয়ান গাজীর মেয়ে লাইলি চরিত্রে) ১৯৯৯ থেকে শুরু,পরিচালনায় আসাদুজ্জামান নূর । স্বপ্নবাজ (খালেদ খানের পরিচালনায় ) নাটক এ সায়রা চরিত্রে অভিনয় করেছি । রক্ত করবী, আতাউর রহমানের পরিচালনায় নাটকটিতে গান গেয়েছি । এখনও আমার আর অপি করিমের কন্ঠে (অডিও)ধারনকৃত গানটি নাটকে বাজানো হয়।

বরাবরের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক, নারী উদ্যোক্ততা, লেডিস গ্লামার বিউটি পার্লার ও ইবেনজোরুমা’র স্বত্বাধিকারী ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব ও উপস্থাপক নির্ঝর চৌধুরী। ১৯৯৯ সালে নজরুল জন্মশতবর্ষে বাংলাদেশের ১০০ জন নজরুল সঙ্গীত শিল্পীদের নিয়ে নজরুল ইনস্টিটিউট নাম সম্বলিত ডাইরী প্রকাশ করে; যার মধ্যে নির্ঝর চৌধুরীর নামও ছিলো ঢাকার একজন শিল্পী হিসেবে।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে সাধরে আমন্ত্রণ জানান আয়োজকরা।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD