শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

বিশ্বকাপ খেলতে যাওয়ার পূর্বে দলকে নানা দিক নির্দেশনা ম্যার্কেলের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • হাবিবুর রহমান হেলাল জার্মানি থেকে

১৪ জুন শুরু হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপ৷ তবে জার্মানি প্রথম মাঠে নামবে ১৭ তারিখ, প্রতিপক্ষ মেক্সিকো। রাশিয়ায় খেলতে যাওয়ার পূর্বে নিজ দেশের খেলোয়াড়দের নানা দিক নির্দেশনা দিলেন দেশটির জনপ্রিয় নেত্রী অ্যাঙ্গেলা ম্যার্কেল। সম্প্রতি ইটালিতে টিম হোটেলে ডিনারের পর খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন ম্যার্কেল৷ দলকে রাশিয়া এবং সেখানকার মানুষ সম্পর্কে ধারণা দেয়াই ছিল তাঁর মূল লক্ষ্য৷
সরাসরি রাজনীতিতে জড়াতে নয়, বরং স্বাগতিক দেশ রাশিয়ায় এখন কী ঘটছে, সে বিষয়ে খেলোয়াড়দের অবহিত করেছেন ম্যার্কেল৷ খেলোয়াড়দের মাঠের বাইরের সব বিষয়েই সতর্ক থাকা উচিত বলে মনে করেন ফুটবল বোর্ডের প্রধান রাইনহার্ড গ্রিন্ডেল৷
আলোচনা বেশ প্রাণবন্ত ছিল বলে জানিয়েছেন দলের কর্মকর্তারা৷ চ্যান্সেলর যেমন রাশিয়া সম্পর্কে নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন, খেলোয়াড়রাও তাঁদের নানা বক্তব্য জানিয়েছেন ম্যার্কেলকে৷
ম্যার্কেলকে পেয়ে জাতীয় দলের খেলোয়ারদের আনন্দের যেমন কমতি নেই, ম্যার্কেলও কিন্তু কম আনন্দিত নন৷ খেলোয়াড়দের সাথে বৈঠকের পর হোটেলের বাইরে অপেক্ষমান ফুটলভক্তদের সাথেও সময় কাটান ম্যার্কেল৷ চ্যান্সেলরের ফুটবলপ্রীতি দেখে অভিভূত ভক্তরাও৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD