শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি লোকসংগীত শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
বিমান চন্দ্র বিশ্বাস

জার্মানবাংলা রিপোর্ট : ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছয়ানটের সংগীত শিক্ষক জনপ্রিয় লোকসংগীত শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস। ১৩ নভেম্বর রোজ শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই ‘মিউজিক্যাল লাইভ শো’অনুষ্ঠিত হবে।

এক নজরে বিমান চন্দ্র বিশ্বাস : বিমান চন্দ্র বিশ্বাস একজন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও শিক্ষক। ময়মনসিংহ জেলার গফরগাঁও তটিনী খেলাঘর আসরে প্রথমে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা শুরু করেন তিনি। পরে ছায়ানটে সংগীত বিদ্যায়তন থেকে লোকসংগীত বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে বি মিউজ সংগীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকসংগীত বিষয়ে এম এ ও এম ফিল ডিগ্রী লাভ করেন চন্দ্র বিমান বিশ্বাস। বর্তমানে সংগীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছায়ায়নটেই সংগীত শিক্ষাদানে যুক্ত আছেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে প্রায় ত্রিশ বছর ধরে সংগীত পরিবেশ করে আসছেন এই গুণী শিল্পী। ১৯৯৭ সালে জাতীয় পর্যায়ে লোকসংগীত বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক লাভ এবং ২০০৬ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল বিকাশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা ছয়জনের একজন নির্বাচিত হন বিমান চন্দ্র বিশ্বাস। ২০১৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে উজবেকিস্থানে আন্তর্জাতিক সংগীত সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।

এছাড়া প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষার পাশাপাশি এই গুণি শিল্পী অনেক গুরুর কাছে সংগীত শিক্ষাগ্রহণ করছেন। এর মধ্যে পাঁচটি একক অ্যালবামসহ জাগরণের গানে প্রায় ২০০ গানে কণ্ঠ দিয়েছেন।

বরাবরের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক, ডিবিসি চ্যানেল এবং লন্ডন থেকে সম্প্রচারিত ‘আই ওয়ান’টিভি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরী। জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে সাধরে আমন্ত্রণ জানান আয়োজকরা।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD