শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে মের্কেলের অভিনন্দন

জার্মানি থেকে শ্রাবণ রহমান :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ৯ নভেম্বর সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যে, ভূ-রাজনৈতিক এবং ট্রানসাটলান্টিক বাণিজ্য আরও মজবুত করতে জার্মান সরকার সবসময়ই আমেরিকানদের পাশে থাকবে।

যদিও ট্রাম্প প্রশাসনের সঙ্গে ম্যার্কেল সরকারের রসায়ন তেমন মধুর ছিল না। জি-৭ এবং জি-২০ সম্মেলন নিয়ে ট্রাম্প বরাবরই তার উগ্র স্বভাব দেখিয়েছেন মের্কেল সরকারের সঙ্গে। ন্যাটো বাহিনীতে অতিরিক্ত অর্থায়নে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ দেখা গিয়েছিল মের্কেলের।

তবে আশার কথা হচ্ছে, সব সম্ভাবনা কাটিয়ে নতুন নেতৃত্বে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের সঙ্গে জার্মান সরকারের পথচলা কিছুটা মসৃণ হতে পারে।

এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো ম্যাস বলেন, নতুন মার্কিন সরকারের সঙ্গে আমাদের নতুন কিছু চুক্তি বাস্তবায়ন হতে পারে বলে মনে করছি ।

বর্তমান বিশ্বের করোনাভাইরাস মোকাবিলায়, জলবায়ু পরিবর্তন এবং বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে ভু-রাজনীতির এই দুই মোড়ল একসঙ্গে কাজ করবে বলে আশা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD