শিরোনাম :
জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতায় গুরুত্ব জাতিসংঘ ফোরামে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে সংগীতসহ সৃজনশীল বিষয়ের গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় সুযোগের উদ্যোগ তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’

ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাব। বুধবার ৬ জুন বিকালে শাহবাগ থেকে গ্রেফতারের পর রাত ১১টার পর তাকে ছেড়ে দেওয়া হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বুধবার বিকাল ৪টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সাড়ে ৪টার দিকে ওই এলাকায় যান ইমরান এইচ সরকার।
এক পর্যায়ে সাদা পোশাকের ৮-৯ জনের একটি দল মাইক্রোবাসে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। আগে থেকেই গণগ্রন্থাগারের সামনে অবস্থান করছিল ওই মাইক্রোবাসটি।
তাকে মাইক্রোবাসে তোলার সময় গণজাগরণ মঞ্চ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বাধা দেন। এর পরই সাদা পোশাকের সদস্যরা ‘র‌্যাব’ লেখা একটি কাগজ সাঁটিয়ে দেয় তাদের মাইক্রোবাসে। ‘একটু যেতে হবে’ বলে ইমরানকে মাইক্রোবাসে তুলে নেন র‌্যাবের সদস্যরা।
র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এমরানুল হাসান গণমাধ্যমকে তখন বলেন, আগে অনুমতি না নিয়ে অবৈধভাবে জনসমাবেশ করছিলেন ইমরান এইচ সরকার। র‌্যাব সদস্যরা তার সঙ্গে কথা বলতে গেলে গণজাগরণ মঞ্চের লোকজন র‌্যাবের ওপর আক্রমণ করে। এ সময় ইমরানসহ তার লোকজন সরকারি কাজে বাধা দেন। এর পরই গ্রেফতার করা হয় তাকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD