জার্মান-বাংলা রিপোর্ট: রাজধানীর গুলশানের টপকাপি রেস্টুরেন্টের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার। রান্নাঘরের দেয়ালে, থালাবাসনে, ফ্রিজে অসংখ্য জীবিত ও মৃত তেলাপোকা। রান্না করা আর কাঁচা রক্তাক্ত মাংস ফ্রিজে একসঙ্গে রাখা হয়েছে।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত খাদ্যদ্রব্য বিক্রি, ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
অভিযানে গুলশানের ব্যাটন রোজ রেস্টুরেন্টের রান্নাঘরে গিয়ে নোংরা পরিবেশ দেখা যায়। রেস্টুরেন্টটির স্টোররুমে দেখা যায় ইঁদুরের উৎপাত। এছাড়াও খাবারের শেলফে খাবারের সঙ্গে রাখা ছিল স্টাফের জুতা। প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক একটি অভিযানে রাজধানীর গুলশান-১ এর মাওলা ট্রেডার্সকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।