শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

সিপিডি আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করে : অর্থমন্ত্রী

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২০
অর্থমন্ত্রী

বিদায়ী অর্থবছরের জিডিপির সাময়িক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ২৪ শতাংশ হয়েছে বলে সরকার বললেও গতকাল রোববার সিপিডি বলেছে, জিডিপির প্রবৃদ্ধির হারের সংখ্যাটি এখন রাজনৈতিক সংখ্যা হয়ে গেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করে। এটা তাদের ব্যবসা এবং সহজ ব্যবসা। আমাদের তথ্য–উপাত্ত ব্যবহার করেই তারা অনেক অনুষ্ঠান (প্রোগ্রাম) করে।’

আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনাবিষয়ক অনলাইন বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব বের করার দরকার নেই। এ দেশের খাল-বিল, নদী-নালা, গ্রামীণ অবস্থা—এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশের কী অবস্থা।

অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডি বলে বেড়ায়। আর আমরা যা বলি, তা প্রমাণ করার চেষ্টা করি। যখন যা বলেছি, সব সঠিক হয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী প্রশ্ন রাখেন, সিপিডি কিসের ভিত্তিতে কথা বলে? নিজেই আবার জবাব দেন, আন্দাজের ভিত্তিতে কথা বলে। উন্নয়নচিত্রের উদাহরণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, তারা (সিপিডি) এ দেশের রাস্তাঘাট দেখে না।

বিবিএস তথ্য-উপাত্তের ভিত্তিতে কাজ করে, আর সিপিডি করে আন্দাজে, কথাটি কি যথার্থ হলো—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যথার্থই। তবে সিপিডি সিপিডির কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আমাদের হিসাব যে সঠিক, সারা বিশ্বই তা বিশ্বাস করছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD