শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

ট্রাম্প নোংরা কৌশল বেছে নিচ্ছেন : কামালা হ্যারিস

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২০
কামালা হ্যারিস। ছবি: রয়টার্স

কামালা হ্যারিসের জন্ম আমেরিকা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ডে।

আমেরিকার নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস বলেছেন, নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রচার শিবির ‘মিথ্যাচার’ ও ‘প্রতারণার’ আশ্রয় নেবেন। এ ক্ষেত্রে তাঁরা খুব নোংরা কৌশল অবলম্বন করবেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিসের জন্মস্থান নিয়ে গত সপ্তাহে বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট হতে তাঁর প্রয়োজনীয় যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কামালা হ্যারিস এই মন্তব্য করেছেন।

১৬ আগস্ট এক সাক্ষাৎকারে কামালা হ্যারিস বলেন, ‘আমেরিকার জনগণকে প্রভাবিত করছে, এমন প্রকৃত ঘটনাগুলো আড়াল করতে তাঁরা (ট্রাম্প) চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার ধারণা, তাঁরা খুব নোংরা কৌশল অবলম্বন করবেন। এ নিয়ে আমরা প্রস্তুত আছি।’

প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কৃষ্ণাঙ্গ ও ভারতীয় মিশ্রণের সিনেটর কামালা হ্যারিসকে রানিং মেট হিসেবে ঘোষণা করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এই ঘোষণার পর এটা কামালার দ্বিতীয় সাক্ষাৎকার। নির্বাচনে জিতলে তিনি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী ভাইস প্রেসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, এর আগে বারাক ওবামার সময়ও তাঁর জন্ম আমেরিকায় নয়, কেনিয়ায়। এ কারণে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন তিনি—এমন দাবি উঠেছিল। এই দাবি তোলা ব্যক্তিদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ছিলেন।

নিউজার্সির বেডমিনিস্টারে গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে কামালার জন্মস্থান নিয়ে ট্রাম্প বলেন, তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছেন, তাঁর (কামালা) প্রয়োজনীয় যোগ্যতা নেই। আর যে আইনজীবী শুরুতে এই যুক্তি তুলেছেন, তিনি খুবই যোগ্যতাসম্পন্ন এবং মেধাবী। ট্রাম্প আরও বলেন, এটা ঠিক কি না, তা নিয়ে এই মুহূর্তে তাঁর কোনো ধারণা নেই।

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সিনেটর কামালা হ্যারিস প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে দাঁড়াবেন। জাতীয় মঞ্চে দাঁড়িয়ে ১৮ আগস্ট কামালা হ্যারিস নিজেকে আমেরিকার জনগণের সামনে উপস্থাপন করবেন। ভারতীয় মা ও জ্যামাইকান বাবার মেয়ে হিসেবে আমেরিকায় নিজের বেড়ে ওঠার সংগ্রাম ও সাফল্যের কথা জানাবেন। বলবেন আমেরিকার প্রথম কোনো অশ্বেতাঙ্গ নারীর ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার অভিযাত্রার কথা। আসন্ন নির্বাচনে জো বাইডেনকে সব আমেরিকানের সামনে একজন যোগ্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তুলে ধরবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD