শিরোনাম :
জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতায় গুরুত্ব জাতিসংঘ ফোরামে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে সংগীতসহ সৃজনশীল বিষয়ের গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় সুযোগের উদ্যোগ তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’

বিএনপির মাদক গডফাদারদের খোঁজা হচ্ছে: কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: বিএনপিতেও মাদকের গডফাদার আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের। মঙ্গলবার জাতীয় যাদুঘরে ‘পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, যারা মাদকবিরোধী অভিযান নিয়ে কথা বলে সেই বিএনপিতেও মাদকের গডফাদার আছে, এগুলো খোঁজা হচ্ছে। বিএনপির ঢাকা উত্তর কমিটিতে মাদকসেবী ও ব্যবসায়ী আছে বলে পত্রিকায় বক্তব্য ছাপা হয়েছে, এগুলোও খোঁজা হচ্ছে।
মাদকবিরোধী অভিযান নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তদন্ত নিয়ে কাদের বলেন, তদন্ত করে, করুক। এটি তদন্তের জন্য শেখ হাসিনার সরকারই যথেষ্ট। আমরা এবার আটঘাট বেঁধে নেমেছি। কে রাঘববোয়াল, কে চুনোপুঁটি খোঁজা হচ্ছে। একরামকে নিয়ে কথা হয়, একরাম কার লোক? একরামকে অন্যায়ভাবে মারা হয়েছে প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। তবে আপনাদের যারা আছে, তাদেরও খোঁজা হচ্ছে, ধরা হবে।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য মারুফা আক্তার পপি, ঢাবির উপ উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD