শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

তিন পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানার তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে চা-পানের দোকানি মাকসুদা বেগম মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ডিবি পুলিশকে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৫ জুলাই প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
মামলার আসামিরা হলেন- ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতানামা আরো এক কনস্টেবল ও একজন আনসার সদস্য।
বাদীর পক্ষে অ্যাডভোকেট মাহবুব হোসেন রানা মামলাটি পরিচালনা করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদী মাকসুদা বেগম বারিধারার জে ব্লকের ২০ নং রোডে চা-পান-সিগারেটের ব্যবসা করতেন। গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী টাকা দিতে অস্বীকার করলে আসামিরা দোকান ভাঙচুর করে আনুমানিক ৬ হাজার টাকার ক্ষতি করেন।
এ সময় বাবুল ইসলাম রাজু নামের এক ফটো সাংবাদিক নিজের পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চান। আসামিরা বলেন, চাঁদার ১০ হাজার টাকা না দিলে যারা বাদীর পক্ষ নেবে তাদের সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্রসফায়ার দেওয়া হবে। বাদী ভাটারা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে ভাটারা থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে। তারা বেশি বাড়াবাড়ি করলে ইয়াবার মামলা দিয়ে ক্রসফায়ারের হুমকি দেন। এরপর বাদী আদালতে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD