শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

ইতালিতে ঈদ-উল-আযহা উদযাপিত

মিনহাজ হোসেন, ইতালি
  • প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২০

ইতালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে

সরকারি নির্দেশনা অনুযায়ী মাক্স ও সামাজিক দূরত্ব মেনে জাতীয় ঈদ উদযাপন কমিটির উদ্যোগে ইতালির রাজধানী রোমে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ৬ টি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও রুমের তরপিনাতারা প্রেনেসতিনা, সেন্তসেচ্ল্লে, মালিয়ানা, মন্তেভেরদে, কর্নেলিয়া সহ বিভিন্ন জায়গায় নামাজ আদায় করেন মুসল্লিরা।

জাতীয় ঈদ উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক আব্দুর রব ফকির বলেন, সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে আমরা নামাজ আদায় করেছি। নামাজ শেষে আমরা বিশ্বসহ দেশবাসীর জন্য দোয়া করেছি। যাতে করোনার মত মহামারি ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। ইতালি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, বাংলাদেশ সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি কেএম লোকমান হোসেন বর্তমান সভাপতি আফতাব ব্যাপারী, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন রনি, যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, আমিন বেপারী, রফিক বেপারী, আফসার বেপারী, কসি সহ সমাজের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নামাজ শেষে প্রবাসীরা একে অন্যের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখে ঈদের শুভেচ্ছে বিনিময় করেন।

যারা কোরবানি দেন তারা চলে যান সরকার ঘোষিত নির্ধারিত স্থানে। তবে এবারের ঈদের আনন্দ করোনা ভাইরাসের কারণে সেভাবে ভাগাভাগি করে নিতে পারেনি প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD