শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

জার্মানিতে সব মসজিদেই ঈদ-উল -আযহার একাধিক জামাত

ফাতেমা রহমান রুমা,জার্মানি।।
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

বার্লিন, মিউনিখ, বন, মানহাইমসহ বিভিন্ন শহরে বাংলাদেশি মসজিদ এবং খোলা জায়গায় বাংলাদেশিদের উদ্যোগে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সকল মসজিদেই সরকারে বেঁধে দেয়া নির্দেশনা মেনে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও পালিত হবে ঈদুল আজহা। দেশটির বড়বড় সকল শহরেই বাংলাদেশিদের পরিচালিত সব মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানী বার্লিনের বাংলাদেশিদের নিজস্ব বাইতুল মোকাররম মসজিদে সকাল ৯টায় প্রথম জামাত, ৯টা ৩০ মিনিটে দ্বিতীয় জামাত, ১০টায় তৃতীয় জামাত এবং ১০টা ৩০ মিনেটে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।

বার্লিনের বাংলাদেশি মসজিদ আল উম্মাহতে প্রথম জামাত অনুষ্ঠিত হবে ৭টা ৩০ মিনিটে, ৮টা ১৫ মিনিটে দ্বিতীয় জামাত, ৯টায় তৃতীয় জামাত এবং সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ঈদের চতুর্থ জামাত।

বাঙালি অধ্যুষিত ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি মাবিন মসজিদ এবং বাইতুল হামদ মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম, ৭টা ১৫ মিনিটে দ্বিতীয়, ৭টা ৪৫ মিনিটে তৃতীয় ৮টা ৩০ মিনিটে চতুর্থ এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হবে পঞ্চম ঈদ জামাত। ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি মাবিন মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত এবং ৯টা ৩০ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

ডর্টমুন্ড শহরে অবস্থিত বাংলাদেশিদের পরিচালিত দারুসসালাম মসজিদে ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল ৭টায়, সকাল ৮টায় দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD