নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ৩ বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
তিনি এয়ার চিফ মার্শাল আবু এসরার এর স্থলাভিষিক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি)-কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।