শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতির অভিযোগে ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

ভিসা জালিয়াতির অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। এর আগে চীনের চার নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির মামলা করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, চীনের এই চার নাগরিক দেশটির সশস্ত্রবাহিনীর সদস্য হয়েও মিথ্যা বলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

আরেক চীনা নাগরিককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। বলা হচ্ছে, চতুর্থ যে চীনা নাগরিক এখনো গ্রেপ্তার হননি, তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চীন উপ-দূতাবাসে আশ্রয় নিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীনের সেনাবাহিনীর সঙ্গে অঘোষিত সম্পর্ক থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন কৌঁসুলিরা বলছেন, যুক্তরাষ্ট্রে চীনের সেনাবাহিনীর বিজ্ঞানীদের পাঠানোর একটি পরিকল্পনা এটি।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স বলেন, ‘আমাদের উন্মুক্ত সমাজের ফায়দা লুটা এবং অ্যাকাডেমিক প্রতিষ্ঠানগুলোকে অপব্যবহার করার জন্য এটি চীনের কমিউনিস্ট পার্টির আরেকটি পরিকল্পনা।’

এই গ্রেপ্তারের ঘোষণার আগে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে বিদ্বেষপরায়ণ অপবাদ আখ্যা দিয়ে বলেন, চীন অবশ্যই এর প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে।

চীনে উৎপত্তি হওয়া মহামারি করোনায় বিশ্বে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দোষারোপ করে আসছেন। এ ছাড়া আগে থেকেই দুটি দেশের মধ্যে বাণিজ্যের প্রতিযোগিতা তো রয়েছেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD