শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

নাপোলি বিএনপি’র আয়োজনে শহীদ জিয়াউর ৩৭তম শাহাদাৎ বার্ষিকী পালন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন: বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেশনেএীর কারামুক্তি ও সুস্থতা কামনায় ইতালীর ফিরেন্স বি.এন.পি’র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠি হয়েছে । নাপোলি বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে এবং নাপোলি জুলিয়ানু বিএনপি সভাপতি সুলেমান বেগের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি অন্যতাম সহ সভাপতি শাহজাহান তালুকদার। উনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তন করে আওয়ামী লীগ করার বৈধ্যতাও দিয়েছেন। দেশের মানুষের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করে শহীদ জিয়াউর রহমানের স্বয়ং সম্পূর্ণ স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাস থেকে ভূমিকা রাখতে হবে। দলীয় প্রধান খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল জাতীয়তাবাদী নেতাকর্মীর উপর মিথ্যা মামলার মুক্তি দাবী করেন। এছাড়াও বর্তমান আওয়ামী সরকার মাদক বিরোধী অভিযান নামে বাকশালী কায়দায় দেশের সাধারণ জনগণ সহ বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে বলে বক্তারা জানান। এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলি মহানগর বিএনপি সভাপতি মিজান মজুমদার, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান, নাপোলি সেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান সম্রাট, নাপোলি বিএনপি নেতা সজল মন্ডল,নাপোলি যুবদলের সভাপতি আবু নাসির,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোয়াগ, মহানগর যুবদলের সভাপতি আফিল উদ্দিন,সাধারণ সম্পাদক সৈয়দ মাহি,ওলামা দলের সভাপতি মৌলানা ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক,কাহার ফকির সহ অরো অনেক নেতা কর্মি। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন পুরুষ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD