শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

অনলাইনে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ফাতেমা রহমান রুমা
  • প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২০

ইউরোপে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব (আয়েবপিসি) এর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ৬ জুলাই (রবিবার) রাতে অনলাইনে মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির হোসেনের সঞ্চালনায় সভায় ইউরোপের বিভিন্ন দেশে অবস্তানরত অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব সুয়েদ (লন্ডন), সহ-সভাপতি ফারুক আহমদ মোল্লা (বেলজিয়াম), সহ-সভাপতি আখি শিমা কায়সার (রোম), সহ-সভাপতি নুরুল ইসলাম (ফ্রান্স), যুগ্ম-সাধারণ সম্পাদক জহুর উল হক ( পর্তুগাল), যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ (স্পেন), সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ (পর্তুগাল), প্রচার সম্পাদক মো. রাসেল আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আসলামুজ্জামান (ইতালি), কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সমন্বয়ক নাজমুল হোসাইন (মিলান), ফাতেমা রহমান রুমা (জার্মানি), সাইফুল ইসলাম মুন্সী (ইতালি), রাকিব হাসান রাফি (স্লোভেনিয়া), মো. আলামীন (গ্রীস), জেরিন ফাতেমা (হাঙ্গেরী), যুবরাজ শাহাদাত (নরওয়ে), এনামুল হক (পর্তুগাল), মাহফুজুল হক চৌধুরী (সাইপ্রাস), আহমেদ রাজ বিন আইয়ুব (পোল্যান্ড), ফরিদ আহমেদ পাটোয়ারী (পর্তুগাল) প্রমুখ।

সভায় করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে স্বস্ব দেশের সার্বিক পরিস্তিতি নিয়ে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা কথা বলেন।

এ সময় সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ বলেন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব ইউরোপে বসবাসরত বাঙালি সাংবাদিকদের সবচেয়ে বড় পরিবার। আমরা ইউরোপে বসবাসরত সকল প্রবাসী বাঙ্গালীদের অধিকার রক্ষায় কাজ করে আসছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। মানবাধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মানন্নোয়নে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

সভায় উপস্থিত সকলে তাদের মতামত প্রকাশ করেন এবং করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া সংগঠনের চতুর্থ কার্যনির্বাহী পরিষদের সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী নভেম্বরে পর্তুগালে আয়োজনের নীতিগত সিন্ধান্ত হয়। ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও সংগঠনের রেজিস্টেশন ও ওয়েব সাইট তৈরির অগ্রগতি বিস্তারিত নিয়ে সভায় আলোচনা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD