শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

চৌদ্দগ্রামে অটোরিকশাকে কেন্দ্র করে সংঘর্ষ: চেয়ারম্যানসহ আহত ১৫

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ জুন, ২০১৮

এম.এস.এইচ.জয়: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় হাইওয়ে পুলিশের সাথে ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আ’লীগ নেতা কাজী জাফর আহমেদ ও তার নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় ৬ জন পুলিশসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। এ সময় হাইওয়ে পুলিশের গাড়ির গ্লাস ভাংচুর করা হয়। শনিবার (২ জুন ) দুপুর ১২ টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আশিক, এএসআই দুলাল, কন্সটেবল খায়ের, কন্সটেবল মহসিন, কন্সটেবল মাহফুজ।
ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর আহমেদ জানান, ভিতরের রাস্তায় চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মহাসড়কে ধরে এনে মারধর করে হাইওয়ে পুলিশ। এক প্রতিবন্ধী চালককে ধরে মারধর করার সময় অন্য অটোরিকশা চালকরা প্রতিবাদ করলে ১০/১২ জনকে অটোচালককেও পুলিশ মারধর করে। এসময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি মোটরসাইকেল থামিয়ে মহাসড়কের পাশে মোটরসাইকেল রেখে লোকজনের কথা শোনার সময় পুলিশের গাড়ি এসে আমার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এ বিষয়ে জানতে চাইলে তারা আমাকেও ধাক্কা দেন। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে।

এ বিষয়ে চৌদ্দগ্রামের মিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনজুরুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা মহাসড়কে চলাচল করা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা আটক করি। আজ (২ জুন) দুপুরেও একটি অটোরিকশা আটক করি। পরে চালক প্রতিবন্ধী দেখে তাকে ছেড়ে দেই। এসময় ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর আহমেদ আমাদের গাড়ির সামনে তার মোটর সাইকেল ও লোকবল নিয়ে ঘেরাও করে । এক পর্যায়ে তিনি আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করেন। তিনি গাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিলে তার তার শ্যালক মাসুমসহ স্থানীয়রা আমাদের লোকজনের ওপর হামলা করে। এসময় গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। তাদের হামলায় আমাদের ৬/৭ জন সদস্য আহত হয়েছে। আমাদের কাছে অস্ত্র নেই, একটা লাঠি পর্যন্ত ছিল না। আমরা চেয়ারম্যান সাহেবকে বিনীতভাবে বুঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। উনার নির্দেশে আমাদের উপর হামলা হয়েছে। আমরা কারোর উপর হামলা করিনি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল জানান, আমরা সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD