শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ইতালী শাখার নতুন যুবদল সভাপতি মাহামুদুল, সাধারণ সম্পাদক সিরাজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ জুন, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন :‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ স্লোগানে গঠিত হলো যুবদল ইতালী শাখার নতুন কমিটি। মাহামুদুল হাসানকে সভাপতি এবং সিরাজ উল্লাহ পঞ্চায়েতকে সাধারন সম্পাদক করে যুবদল ইতালী শাখার এ নতুন কমিটি ঘোষনা করা হয়। এসময় ইতালী বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা হাজি লকিয়ত উল্লাহ সহ ইতালী জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে নূরুজ্জামান লাকি, জিয়াউল হক জিয়া, মো সেলিম, নূরুল আবছার, জুয়েল আহমেদ জুয়েল, পাভেল আহম্মেদ তুহিন ও আমির হোসেন সহ অনেকেই সভায় উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রোমের তরপিনাত্তারায় শফিকুর ইসলাম শফি কর্তৃক ঘোষনায় নব গঠিত কার্যকরী কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে রহুল আমিন রাহুল, আনোয়ার হোসেন, আলী আহম্মেদ খোকন, যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল আহম্মেদ ও প্রচার সম্পাদক খান রবিনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অন্যান্য সকল সম্পাদক ও সদস্যের নাম পরবর্তিতে প্রচার করা হবে জানান। নব গঠিত যুবদলের নেতৃবৃন্দ বলেন, সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করে শহীদ জিয়াউর রহমানের স্বয়ং সম্পূর্ণ স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাস থেকে ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর। তারা আরও বলেন আমাদের প্রত্যাশা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং স্থানীয় সিনিয়র নেতাদের সুপরামর্শে দেশের নিখোঁজ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এই কার্যকারী কমিটি কাজ করে যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD