শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

করোনা : রোহিঙ্গা ক্যাম্পে আটশ বসতঘর লকডাউন

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২০
রোহিঙ্গা ক্যাম্প।ফাইল-ছবি

রোহিঙ্গা ক্যাম্পের ওই এলাকায় এনজিও সংস্থার কর্মীসহ সাধারণ রোহিঙ্গাদের চলাচল সীমিত করা হয়েছে বলে জানান শরণার্থী কমিশনার।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে করোনা আক্রান্ত এক রোহিঙ্গার বাড়ি ও বসবাসকারি ব্লকসহ আশপাশের আট শতাধিক বসত ঘরে ‘লকডাউন’ করে বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার প্রশাসন।

শুক্রবার (১৫ই মে) সকাল থেকে উখিয়ার কুতুপালংয়ের এলাকার ডিডব্লিউ ক্যাম্পের এফ-ব্লকে লকডাউন ঘোষণা করে এ বিশেষ ব্যবস্থা নেয়া হয় বলে জানান কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার। আক্রান্ত রোহিঙ্গা ব্যক্তি কুতুপালংয়ের ডিডব্লিউ ক্যাম্পের এফ-ব্লকের বাসিন্দা। এতে অন্তত ৫ হাজারের বেশি রোহিঙ্গা অবরোধের আওতায় পড়েছে।

শরণার্থী কমিশনার জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার করোনা পজিটিভ হিসেবে আরও ৪ জন রোহিঙ্গা আক্রান্ত হবার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। মূলত এরা বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে ৩ জন স্থানীয় বাসিন্দা এবং অন্যজন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী।

মাহবুব আলম আরও বলেন, গত ১৪ই মে রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মত একজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। সে উখিয়ার কুতুপালং ডিডব্লিউ এফ-৫ ব্লকের বাসিন্দা। তাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালে রাখা হয়েছে। এতে করোনা আক্রান্ত ওই রোহিঙ্গার বসত ঘরসহ তার বসবাসকারি ব্লক ও আশপাশের অন্তত ৮ শতাধিক পরিবারকে লকডাউন করা হয়েছে। এসব রোহিঙ্গাদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়ে লকডাউনের আওতায় আসা পরিবারগুলোর জন্য বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে পুলিশসহ অন্য আইন-শৃংখলা বাহিনী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD