শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

জার্মানিতে করোনা তাণ্ডবের প্রথম পর্যায় শেষ: চ্যান্সেলর ম্যার্কেল

ফাতেমা রহমান রুমা, জার্মানি :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২০

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)এর তাণ্ডব অব্যাহত। তবে জার্মানিতে করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর পদক্ষেপে দেশটিতে কিছুটা স্বস্তি বিরাজ করছে। আজ ৬ মে (বুধবার) জার্মান চ্যান্সেলর ম্যার্কেল দেশটির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর করোনা মহামারির প্রথম পর্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন৷ তা সত্ত্বেও বর্তমান কড়াকড়ির মেয়াদ আরও এক মাস বাড়ানো হচ্ছে৷

করোনা সংকটের কারণে জার্মানিতে কড়াকড়ির মেয়াদ আগামী ৫ই জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ বুধবার ভিডিও কনফারেন্সে তাঁরা সেইসঙ্গে আরও কিছু নিয়ম শিথিল করারও ঘোষণা করেন৷

ম্যার্কেল বলেন, করোনা মহামারির প্রথম পর্যায় শেষ হয়ে গেছে৷ জার্মানির মানুষ এতদিন বিধিনিয়ম মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে৷ ভবিষ্যতেও মানুষের আচরণের উপর বর্তমান সংকটের গতিপ্রকৃতি নির্ভর করবে বলেও মনে করেন তিনি৷

ম্যার্কেল আরও মনে করিয়ে দেন যে, জার্মানির ফেডারেল কাঠামোর কারণে প্রত্যেক রাজ্য নিজস্ব পথ বেছে নিলেও সামাজিক ব্যবধানের মতো মৌলিক প্রশ্নে দেশজুড়ে একই নীতি বজায় থাকবে।

ম্যার্কেল বলেন, সার্বিকভাবে বিধিনিয়ম শিথিল হবার কারণে সংক্রমণের ঝুঁকি অবশ্যই বেড়ে যাচ্ছে৷ তবে স্থানীয় বা আঞ্চলিক স্তরে সংক্রমণ হঠাৎ বেড়ে গেলে সেই এলাকার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। অর্থাৎ প্রয়োজনে যে কোনো অনুমতি প্রত্যাহার করে নেওয়া হবে৷ সেই লক্ষ্যে স্পষ্ট নীতিমালা স্থির করা হয়েছে৷

এছাড়া জার্মানির রাজ্যগুলি পরিস্থিতি অনুযায়ী নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে৷ সেইসঙ্গে ফেডারেল স্তরেও কিছু বিধিনিয়ম শিথিল করা হচ্ছে৷ যেমন এতদিন শুধু পরিবার বা নিজস্ব বাসস্থানের বাকি সদস্যদের সঙ্গে প্রকাশ্যে বের হবার অনুমতি ছিল৷ কিন্তু সার্বিকভাবে সংক্রমণের হার কমে যাওয়ায় এবার অন্য একটি পরিবারের কোনো সদস্যের সঙ্গেও মেলামেশার অনুমতি দেওয়া হচ্ছে৷ এ ক্ষেত্রে সংক্রমণ ঘটলে সহজেই তার গতিপ্রকৃতি জানা যাবে৷

দোকানপাট খোলার ক্ষেত্রেও প্রাথমিক বাধানিষেধ তুলে নেওয়া হচ্ছে৷ অর্থাৎ দোকানের আয়তনের ক্ষেত্রে ৮০০ বর্গমিটারের শর্ত আর কার্যকর হচ্ছে না৷ কিন্ডারগার্টেন খোলার প্রশ্নেও কিছু মৌলিক বিধিনিয়ম স্থির করে দিয়েছেন ম্যার্কেল ও মুখ্যমন্ত্রীরা৷ তার ভিত্তিতে রাজ্যগুলি নিজস্ব সিদ্ধান্ত নেবে৷ জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা-ও মে মাসে সীমিত আকারে চালু হবে৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD