শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

পূত্রবধূর দেয়া আগুনে ঝলসে ৫ দিন পর শাশুড়ির মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদরের সাকুয়া বাজার এলাকার গন্ধমপুর গ্রামের শাশুড়ি শাহানারার শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার পর ৫ দিন পর বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ব্যাপারে পূত্রবধূ রোজিনা আক্তারের (২৪) নামে গত ২৬ মে সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানায় মামলা করেছেন দায়ের করেছেন অভিযুক্তের ননদী ফারজানা আক্তার লিজা।
শাহানারা একই গ্রামের মৃত পুলিশ সদস্য রঈছ উদ্দিনের স্ত্রী। তার ছেলে মাহবুব আলমের স্ত্রী রোজিনা।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানায় মাকে পোড়ানোর অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি। এ মামলায় রোজিনাকে ঐ দিন আগে গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে শুক্রবার দিবাগত রাতে সাকুয়া বাজার এলাকার গন্ধমপুর গ্রামে বউ-শাশুড়ির পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে পুত্রবধূ শাশুড়িকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন।
পরে রাতেই পর্যায়ক্রমে শাহানারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
৫ দিন পর বুধবার বিকেলে শাহানারার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD